শহিদ বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন লামিয়া, জানাজায় মানুষের ঢল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫
১০:৩২ পূর্বাহ্ণ
117 ভিউ

শহিদ বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন লামিয়া, জানাজায় মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৩২ 117 ভিউ
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামের শহিদ জসিম উদ্দিনের কবরের পাশেই (বাবার কবরের পাশে) চির নিদ্রায় শায়িত হলেন দলবদ্ধ ধর্ষণের শিকার লামিয়া। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬ নম্বর রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লামিয়া। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় লামিয়ার লাশ পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা সাড়ে ৭টায় শত শত মানুষের উপস্থিতিতে পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। তিনি ওই ঘটনার দুই দিন পর ২০ মার্চ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি