মানুষকে ইসলামি শিক্ষা দিতে ভালো লাগে: লুবাবা – বর্ণমালা টেলিভিশন

মানুষকে ইসলামি শিক্ষা দিতে ভালো লাগে: লুবাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:২৯ 120 ভিউ
প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। সর্বশেষ তাকে ট্রল হতে দেখা গেছে ‘হাউন আঙ্কেল’ নিয়ে! ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই তাকে ‘হাউন আঙ্কেল’ নামেই ডাকছে। কারণ সিমরিন লুবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে অতি উত্তেজনাবশত লুবাবা হারুনকে ‘হাউন’ বলে ফেলেছিলেন। যদিও মাঝেমধ্যে তার কথার কারণে সমালোচনায় পড়তে হয়, তবু লুবাবা নিজ মনে এগিয়ে চলছে, নিজের পথে। এখন লুবাবাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়। নিজেও জানিয়েছে ইসলামি নিয়ম অনুসারে পথ চলছে সে। সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। সেই খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছে লুবাবা। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’ সিমরিন লুবাবা অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে। সামাজিক মাধ্যমে বোরকায় ঢেকে হাজির হয়, ছবি ও ভিডিও পোস্ট করে সেভাবেই। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে। বর্তমানে নিয়মিত ভ্লগিং করছে লুবাবা। এ ছাড়া ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করতে দেখা যায় তাকে। সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম লুবাবা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা