নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন ট্রাম্প
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে জেলেনস্কির মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ‘জেলেনস্কির এ বক্তব্য রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি অর্জনকে আরও কঠিন করে তুলবে।’
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না।
তিনি বলেছেন, ‘এখানে কথা বলার কিছু নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থি।’
জেলেনস্কির এই মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না। তিনি যদি ক্রিমিয়া চান, তাহলে এগারো বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনও গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি?’
ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে তিরস্কার করে বলেন, তিনি তার দেশে হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা করছেন এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা ‘একটি চুক্তির খুব কাছাকাছি’।
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘জেলেনস্কির এরকম উস্কানিমূলক বক্তব্য এই যুদ্ধের নিষ্পত্তি করা এত কঠিন করে তোলে। তার গর্ব করার কিছু নেই!’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।