নিউজ ডেক্স
আরও খবর
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স
বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: তিতুমীর
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না
পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না। রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘হ্যাঁ, তাদের ভিসার প্রয়োজন নেই। সৌদি আরব পাকিস্তানে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সরকারি বিভাগেই ভিসার প্রয়োজন। ’
এর আগে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা দেনে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি নাগরিকরা এখন কোনও বিধিনিষেধ ছাড়াই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন।
রবিবার রাজধানী ইসলামাবাদে নাকভি এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
এছাড়া মাদক চোরাচালানের মামলায় কারাবন্দি পাঁচ পাকিস্তানি নাগরিকের মুক্তি নিশ্চিত করার জন্য নাকভি সৌদি কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
আল-মালকি তার পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য রিয়াদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, সৌদি আরবে প্রতিবছর ১৯ লাখ পাকিস্তানি যান। পাকিস্তানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে - বার্ষিক ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]