সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল – বর্ণমালা টেলিভিশন

সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৭ 136 ভিউ
মাধুরী দীক্ষিত, হিন্দি সিনেমার জগতে কিংবদন্তি অভিনেত্রী। অতুলনীয় সৌন্দর্য এবং লাবণ্যের জন্যই বেশি পরিচিত। ৮০ এবং ৯০-এর দশকের শেষের দিকের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। যদিও ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাবধানে পা রাখতেন, তবুও তাকে নিয়ে গুজব ছিল এবং সঞ্জয় দত্ত এমনকি অনিল কাপুরসহ শীর্ষ তারকাদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। পরে অবশ্য সহকর্মী কারও সঙ্গেই তার পরিণয় হয়নি। বরং ট্রেকের একেবারে বাইরে, ডা. শ্রীরাম নেনের সঙ্গে তার বিয়ে হয়। প্রেম তো দূরের কথা, সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল। কিন্তু কেন? সম্প্রতি সেই গোপন রহস্যই ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে, মাধুরী এবং সঞ্জয় দত্তের মধ্যে সম্ভাব্য প্রেমের জল্পনা তুঙ্গে ছিল। ‘সাজন’ এবং ‘খলনায়ক’র মতো সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন গুজবকে আরও তীব্র করে তুলেছিল। তবে, ১৯৯৩ সালে অস্ত্র আইনে সঞ্জয় দত্তের গ্রেফতারের পর তাদের কথিত সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায়। আইনি জটিলতার কারণেই মাধুরী তার (সঞ্জয়) থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে, এবং তিনি কখনো প্রকাশ্যে এ গুজবের কথা স্বীকার করেননি বা মন্তব্য করেননি। তবে, সঞ্জয় দত্তকে মাধুরী দীক্ষিত কখনোই বলেননি যে, তিনি তাকে বিয়ে করবেন। অন্যদিকে সহ-অভিনেতা অনিল কাপুরের সঙ্গেও মাধুরীর প্রেমের গুজব রটেছিল। ওই সময় একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কাপুরকে বিয়ে করবেন কিনা। মাধুরী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, কেন তিনি কখনো এ রকম কাউকে (অনিল কাপুর) বিয়ে করবেন না। মাধুরী বলেন, ‘না! আমি তার মতো কাউকে বিয়ে করব না। একটা কথা, সে (অনিল) খুব বেশি সংবেদনশীল; আমি চাই আমার স্বামী শান্ত থাকুক। অনিলের কথা বলতে গেলে, আমি তার সঙ্গে অনেক সিনেমা করেছি, তাই আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি আমাদের কথিত সম্পর্ক নিয়ে আমি তার সঙ্গে রসিকতাও করতে পারি।’ অবশ্য অনিল কাপুর মাধুরীর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার আগেই বিবাহিত ছিলেন। যেহেতু তারা একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এবং পর্দায় দুর্দান্ত রসায়ন ভাগ করে নিয়েছিলেন, তাই তাদের সম্পর্কের গুজব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তবে এই জুটির মধ্যে পেশাদারত্ব ছাড়া আর কিছুই ছিল না। প্রশ্ন হলো, এতদিন পর এ সম্পর্কের কথা কেন সামনে এলো। উত্তর একটাই, সাক্ষাৎকার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো প্রসঙ্গই টেনে আনা হলো, আর মাধুরীর উত্তর ছিল বিগত সময়ের মতো, ‘একই’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!