সম্মাননা পেলেন দিলারা জামান – বর্ণমালা টেলিভিশন

সম্মাননা পেলেন দিলারা জামান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৯ 117 ভিউ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। বয়স আশি পেড়িয়ে গেলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন নিয়মিত। বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। গুণী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নতুন নতুন লুক এবং মেকআপে চমকে দেন। ছোট পর্দায় হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পান, তেমনি ‘চন্দ গ্রহণ’ সিনেমাতে অভিনয় করেও লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এবার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খ্যাতিমান এই অভিনেত্রীর ঝুলিতে যুক্ত হলো আরও এক সম্মাননা স্মারক । পহেলা বৈশাখে এ অভিনেত্রীকে সম্মান জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করলো বৈশাখী টেলিভিশন। অভিনেত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সম্মানপ্রাপ্তিতে দিলারা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন। দিলারা জামান বলেন, ‘আমাকে কর্তৃপক্ষ যে সম্মান জানালো তাতে আমি কৃতজ্ঞ। অভিনয়ে প্রাপ্তি আমার অনেক। এ ভালোবাসা গুলোই আমার শক্তি। আজও দর্শক ও আপনাদের ভালোবাসায় অভিনয় করে যেতে পারছি।’ উল্লেখ্য, অভিনেত্রী দিলারা জামান এ মুহুর্তে বৈশাখী টেলিভিশনের ইনহাউজ প্রোডাকশন ‘সবুজ গ্রাম পাথরের শহর’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন রুমান রুনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই