ইতালি ও ভারত সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স – বর্ণমালা টেলিভিশন

ইতালি ও ভারত সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৬ 118 ভিউ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষাকে নিয়ে এ সপ্তাহেই ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। ইতালিতে ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনের পর তারা ভারতে যাবেন বলে সিবিএস নিউজকে জানিয়েছেন জেডি ভ্যান্সের মুখপাত্র। তাদের ৭ দিনের এই সফর শুরু হবে বৃহস্পতিবার। ইতালি সফরকালে তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বৈঠক করবেন ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে। ইস্টার সানডে’র আগের নানা অনুষ্ঠানে অংশ নেবেন তারা। তবে পোপ ফ্রান্সিসের সঙ্গে জেডি ভ্যান্স সাক্ষাৎ করবেন কিনা তা স্পষ্ট জানা যায়নি। পোপ ফ্রান্সিস সম্প্রতি অসুস্থ হয়ে ৩৮ দিন হাসপাতালে ছিলেন। তাছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে এবছরের শুরুর দিকে মার্কিন ক্যাথলিক বিশপকে চিঠিও লিখেছিলেন। ইতালি সফর শেষে ২১ থেকে ২৪ এপ্রিল ভারতে সফর করতে পারেন ভ্যান্স। তার স্ত্রী ঊষা প্রথম একজন ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন সেকেন্ড লেডি হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের দ্বিতীয় বিদেশ সফর হবে এটি। ভ্যান্স তার তিন সন্তানকেও এই সফরে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভ্যান্স দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এরই মাঝে ভারত সফরে যাচ্ছেন জেডি ভান্স। ভারত সফরকালে ভ্যান্স পরিবার জয়পুর এবং আগ্রাও পরিদর্শনে যাবেন। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা