‘নারী’ শব্দের আইনি সংজ্ঞায় ট্রান্সজেন্ডারদের বাদ দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট – বর্ণমালা টেলিভিশন

‘নারী’ শব্দের আইনি সংজ্ঞায় ট্রান্সজেন্ডারদের বাদ দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৫ 122 ভিউ
‘নারী’ শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দিলেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত। সেই সংজ্ঞায় ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের পাঁচজন বিচারক বুধবার এ নিয়ে একটি রায় দেন। রায় অনুযায়ী, সমতা আইনে নারীর সংজ্ঞা কেবল ‘একজন জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গ’ বোঝাবে। অর্থাৎ নারী কেবল জন্মসূত্রেই। পাশাপাশি দেশটিতে এখন থেকে নারী সংশ্লিষ্ট পরিষেবা-হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং স্পোর্টস ক্লাবের জায়গায় ট্রান্সজেন্ডার নারীদের আর স্থান হবে না। একক লিঙ্গের স্থানগুলো আইনতভাবে সুরক্ষিত থাকবে। এএফপি। মূলত এক ট্রান্সজেন্ডার নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সুপ্রিমকোর্ট এ রায় দিলেন। নারীর সংজ্ঞাও নির্ধারণ করে দিলেন। মামলার বিষয়বস্তু ছিল জেন্ডার রিকগনিশন সার্টিফিকেটপ্রাপ্ত (জিআরসি) একজন ট্রান্স-নারী ব্রিটেনের ইকুয়ালিটি অ্যাক্টের অধীনে নারী হিসাবে বৈষম্য থেকে সুরক্ষা পাবেন কিনা। জিআরসি হলো একটি আনুষ্ঠানিক নথি যা ব্যক্তির নতুন লিঙ্গকে আইনি স্বীকৃতি দেয়। ২০১০ সালের সমতা আইন নিয়ে চলছিল সেই মামলা। এরপর স্কটল্যান্ডের একটি সংস্থা ফর উইমেন স্কটল্যান্ড (এফডব্লিউএস) ২০১৮ সালে আদালতে একটি চ্যালেঞ্জ নিয়ে যান। তারা যুক্তি দেন, ‘নারী অধিকারগুলো’ কেবল জন্মের সময় নারী হিসেবে নির্ধারিত ব্যক্তিদের জন্যই সুরক্ষিত করা উচিত। কিন্তু স্কটিশ সরকার বলেছিল, একজন ট্রান্স নারীও আইনতভাবে নারী এবং তাই তাদেরও একই আইনি সুরক্ষা প্রদান করা উচিত। অবশেষে এই রায় এফডব্লিউএসের পক্ষে যায়। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে, এই রায় ‘স্পষ্টতা’ এনেছে। বিরোধীরাও এটিকে ‘সাধারণ জ্ঞানের স্পষ্ট বিজয়’ বলে অভিহিত করেছে এবং সরকারকে বিদ্যমান নির্দেশিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। বিচারক লর্ড হজ বলেছেন, এই আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, ২০১০ সালের সমতা আইনে নারী এবং ‘যৌনতা’ শব্দটি দিয়ে একজন ‘জৈবিক নারী’ এবং ‘জৈবিক যৌনতাকে’ বোঝায়। তিনি আরও বলেন, এই রায়কে একপক্ষের ওপর অন্যপক্ষের জয় হিসাবে দেখা উচিত নয়। আইনটি এখনো ট্রান্সজেন্ডারদের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। স্কটিশ সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকারী আন্দোলনকারীরা আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে অনেকে খুশিতে কান্নায় ভেঙে পড়েন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা