মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন? – বর্ণমালা টেলিভিশন

মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩০ 112 ভিউ
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন। সেখানে এক ভক্ত জানতে চান, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন? শাবানা নামের সে ভক্ত প্রশ্ন করেন, ‘আসলে জানতে চাই, আমাদের মুসলিম তারকারা যেমন শাহরুখ, আমির, সালমান আর তাবু – তারা কতটা ধর্মপ্রাণ? আপনি কি বলতে পারেন? কারণ আমেরিকার বন্ধুরা ভাবে তারা নাকি বেশি ধার্মিক না। এটা কি সত্যি?’ ফারাহ খান উত্তরে বলেন, ‘প্রিয় শাবানা, কেউ আপনার প্রশ্নে বিরক্ত হবে না, চিন্তা কোরো না। অন্য তারকাদের ব্যাপারে বললে, আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ। সে অনেক দান করে, ইন্ডাস্ট্রির ভেতরেও সাহায্য করে, বাইরেও করে।’ তিনি আরও জানান, জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি, যিনি তাবু নামে বেশি পরিচিত, তিনি নিয়মিত নামাজ পড়েন। ফারাহ বলেন, ‘তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে। তবে সে যদি না-ও পড়তো, তবুও সে ভালো মানুষ। সালমান সম্পর্কে আমি জানি না, কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য। আমার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা, ধর্ম নয়।’ এরপর ভক্ত জানতে চান, ফারাহ নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না। প্রশ্ন ছিল, ‘আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি নামাজ পড়েন বা রমজানে রোজা রাখেন? আমার মনে হয় আপনি এই সব করেন না, যেমন লাকি আলি করেন। উনি খুব ধার্মিক, আমাদের চ্যাটরুমে বলেছিলেন উনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাই না বন্ধুরা?’ জবাবে ফারাহ বলেন, ‘শাবানা, আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি। আর আমি আমার আয়ের একটা অংশ দান করি, যেটা ‘যাকাত’। আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে, সৎ থাকতে, পরিশ্রমী হতে – আমার মতে এগুলোই আসল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে, তাহলে সেটা কোনো লাভের না!’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ