আসছে ঈদে মিথিলার চমক – বর্ণমালা টেলিভিশন

আসছে ঈদে মিথিলার চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৩৭ 148 ভিউ
দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বাংলাদেশ ও কলকাতা-দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তা ধরে রেখে নিয়মিত কাজ করছেন। গত ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সব শিল্পী। সিনেমার বাজার যেমন জমে উঠেছে, পাশাপাশি ছোট পর্দাও সাজানো হচ্ছে নতুন সব কাজ দিয়ে। এবারের ঈদে অন্য শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন মিথিলাও। তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের প্রথম কিস্তিতে জটিল মানসিকতার এক নারীর চরিত্রে সূক্ষ্ম অভিনয়ের জন্য সে সময় দারুণ প্রশংসা কুড়ান মিথিলা। এ সিরিজের মাধ্যমে দীর্ঘদিনের গড়ে ওঠা ইমেজ ভেঙে নতুন আঙ্গিকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এবার জানা গেছে, সিরিজটির দ্বিতীয় কিস্তি আসছে। প্রথম কিস্তি শেষ হয় রহস্য রেখে। তখনই দর্শকদের বুঝতে দেরি হয়নি, এ রহস্যভেদে দ্বিতীয় পর্ব আসবে। এটাই সত্য হলো। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হবা। আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন। কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে এখনই সিরিজের গল্প কিংবা আমার চরিত্রের বাঁক নিয়ে কিছুই জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!