এবারও রহস্যভেদ করতে হাজির হচ্ছে ছোটকাকু – বর্ণমালা টেলিভিশন

এবারও রহস্যভেদ করতে হাজির হচ্ছে ছোটকাকু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৫৬ 138 ভিউ
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদে এ সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এর জনপ্রিয় চরিত্র ছোটকাকুতে অভিনয় করেছেন আফজাল হোসেন। এবারও তিনি রহস্যভেদ করতে হাজির হচ্ছেন টিভি পর্দায়। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচার হতে পারে সিরিজ আকারে, এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’। সর্বশেষ গত বছরের কুরবানি ঈদে প্রচার হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মিত হয়েছে। কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। নির্মাতা বলেন, ‘এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। যেহেতু ছোটকাকু ছোটপর্দায় প্রচার হয়ে আসছে, তাই বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। কয়েকদিনের মধ্যে জানাতে পারব, এবারের সিরিজ কোন ফরম্যাটে মুক্তি পাবে।’ ছোটকাকু সিরিজ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!