ভারতের বিপক্ষে জয় এর লক্ষে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

ভারতের বিপক্ষে জয় এর লক্ষে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৭ 128 ভিউ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের বাকি ১০ দিন। সৌদি আরবের তায়েফে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে নিবিড় অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা। লক্ষ্য, ভারতের বিপক্ষে জয়। তাই আগেভাগে সৌদিতে ক্যাম্প। সেখান থেকে দলের সহকারী কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন, ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত। দারুণ কিছুর আশায় কাবরেরার দল। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানে ঠান্ডা আবহাওয়া। অথচ, সৌদির তায়েফের গরম কন্ডিশনে অনুশীলন করছে বাংলাদেশ। শিলংয়ে এখন ১৮ এবং তায়েফের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। তারপরও তায়েফকেই অনুশীলনের জন্য বেছে নিয়েছেন কোচ। শুক্রবার তায়েফ থেকে পাঠানো এক ভিডিওবার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘এই সপ্তাহটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজ (শুক্রবার) আমরা ফোকাস করেছি কীভাবে ডিফেন্ডিং ব্লক করব এবং কে প্লেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কীভাবে অ্যাটাকিংয়ে যায় এবং তাদের কীভাবে ব্লক করতে হবে, এ নিয়ে আমাদের কাজ হয়েছে।’ বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহামেদুল ইসলাম। ইতোমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছেন ফাহামেদুল। হামজার দেশে আসার কথা ১৭ মার্চ। একাদশে সুযোগ পেতে খেলোয়াড়রা অনুশীলনে নিজেদের উজাড় করে দিচ্ছেন। সহকারী কোচের কথায় তা পরিষ্কার, ‘সব কিছু মিলিয়ে ছেলেরা হার্ডওয়ার্ক করছে। প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে।’ তায়েফে অনুশীলন করলেও জামাল ভূঁইয়ারা শিলংয়ের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মো. সোহেল রানা, ‘অবশ্যই আমরা ভালো ট্রেনিং করছি। এখানে ঠান্ডা ছিল। বৃষ্টিও হয়েছে। শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ কী করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছেন। আশা করি মাঠে আমরা তা প্রমাণ করতে পারব।’ এই প্রথম কাবরেরার স্কোয়াডে ডাক পাওয়া ফরোয়ার্ড আরিফ হোসেন বলেন, ‘প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি। সবার সঙ্গে এনজয় করছি। জাতীয় দলের অনুশীলন স্বাভাবিকভাবেই হার্ডওয়ার্ক করতে হয়। এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আশা করছি ভালো (ভারত ম্যাচে) কিছু হবে।’ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে সি-গ্রুপে। জামাল ভূঁইয়াদের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এর আগে এই টুর্নামেন্টে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। কাজী সালাহউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের নিয়ে গড়া সেই দল খেলেছিল ১৯৮০ সালে। ওই আসরে গ্রুপপর্বের চার ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে সালাউদ্দিন ও চুন্নু বাংলাদেশের হয়ে গোল করেছিলেন। প্রায় ৪৫ বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের। হামজা, ফাহামেদুল, তারিক কাজী, রাকিব হোসেনরা পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে