বিশেষ দোষ কাটাতে পূজা দিলেন ক্যাটরিনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০২৫
১০:১৬ পূর্বাহ্ণ
171 ভিউ

বিশেষ দোষ কাটাতে পূজা দিলেন ক্যাটরিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ১০:১৬ 171 ভিউ
কিছুদিন আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান সেরেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এক মাস যেতে না যেতেই এবার কর্নাটকের কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পূজা দিতে দেখা গেল ভিকিপত্নীকে। যদিও ক্যাটরিনা নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী। তবে বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানা হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে। মঙ্গলবার সেই মন্দিরে ‘কালসর্প দোষ’-এর পূজায়ও অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। যে ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয় নানা আলোচনা। জানা গেছে, ক্যাটরিনা তার কিছু বন্ধুকে নিয়ে মন্দিরে ‘কালসর্প’র জন্য পূজা দেন। এই পূজা সাধারণত কারো সম্পত্তির ক্ষতি অথবা পূর্বপুরুষদের দ্বারা সর্প অর্থাৎ নাগ দেবতাকে হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য করা হয়। দুই দিন ধরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে দুটি পর্যায়ে এই পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার চার থেকে পাঁচ ঘণ্টা ধরে এই বিশেষ পূজায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনা মন্দিরের ভিআইপি গেস্ট হাউসে থেকেছেন। বুধবার দুপুরে শেষ হয়েছে সেই বিশেষ পূজা। এমনিতে সংবাদমাধ্যমের সামনে হাসিমুখেই দেখা যায় ক্যাটরিনাকে। কিন্তু এ দিন ওড়নায় মুখে ঢেকেই বেরিয়ে যান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন