নিউজ ডেক্স
আরও খবর
সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
বেবী নাজনীনের জন্মদিন আজ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রা্প্ত গায়িকা বেবী নাজনীনের জন্মদিন আজ ২৩ আগস্ট। দেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।
আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মঞ্চের মাধ্যমেও সবসময় সরব উপস্থিতি রয়েছে তার।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্রতেও গেয়েছেন অসংখ্য গান।
‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু'চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে, পত্রমিতা;সহ এমন অনেক গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।