যাত্রীবাহী ট্রেন জিম্মির ঘটনায় ৩৩ বিদ্রোহী নিহত – বর্ণমালা টেলিভিশন

যাত্রীবাহী ট্রেন জিম্মির ঘটনায় ৩৩ বিদ্রোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ১০:১২ 135 ভিউ
পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় বিদ্রোহীরা। প্রায় সাড়ে ৫শ যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেন জিম্মির ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে। সেই সঙ্গে টানা দুদিন ধরে চলা এই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযানের ফলে ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে এবং সব জিম্মিকে পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে। তিনি একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে বলেন, ১১ মার্চ রাত ১টার দিকে বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ট্রেনটি লাইনচ্যুত করে। যা সন্ত্রাসবাদের এক নৃশংস ঘটনা। দুঃখজনকভাবে তাদের বর্বরতার কারণে ২১ যাত্রী নিহত হন। নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জিম্মিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতার সঙ্গে এটি পরিচালনা করে। এর আগে মঙ্গলবার ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে বোলান জেলার মাশকাফ টানেলের কাছে ট্রেনটিকে জিম্মি করে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা