কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? – বর্ণমালা টেলিভিশন

কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩৭ 143 ভিউ
ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। এ মুহূর্তে ‘টগর’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন আলোক হাসান। বন্দর নগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন। অভিনেত্রীর মতে, এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই। কারণ, চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে। তাই দীঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস। এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পূজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কী মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর’। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ। এ ছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি