অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি হুথিদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ মার্চ, ২০২৫
১১:০০ পূর্বাহ্ণ
155 ভিউ

অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ১১:০০ 155 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার (৭ মার্চ) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল-হুথি এ হুমকি দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের। আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যদি ইসরাইল চার দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হুথি বাহিনী ইসরাইলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে। ২০২৩ সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুথিরা কমপক্ষে দুটি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে। হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ‘আমরা চার দিনের সময়সীমা দেব। এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার (গাজায় যুদ্ধবিরতি) জন্য। চার দিন পরও যদি ইসরাইল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। ’ গত ২ মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা শুরু হওয়ায় ইসরাইল উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এমতাবস্থায় হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া