শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি – বর্ণমালা টেলিভিশন

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ March, ২০২৫ | ৪:৪৪ 165 ভিউ
শিগগিরই শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসতে যাচ্ছেন ওয়াশিংটন-কিয়েভের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুটি পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে ২০২২ সাল (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বহুল আলোচিত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে। স্বস্তি ফিরবে ইউরোপে। শান্তির পায়রা উড়বে রুশ-ইউক্রেনের আকাশে। ফ্রান্স ২৪, আরব নিউজ, বিবিসি, সিএনএন, রয়টার্স। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তিচুক্তির কাঠামো তৈরি করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের উদ্দেশে উইটকফ বলেন, ‘আমি মনে করি, একটি শান্তিচুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে।’ একই দিনে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি সোমবার সৌদি আরব সফরে যাচ্ছি যুবরাজের সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে যাওয়া প্রতিনিধিদল সৌদি আরবেই থাকবে আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য। ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী।’ এর আগে ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বাগবিতণ্ডার পর দুদেশের মধ্যকার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। পরবর্তী ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজের বিবৃতিতে সে বিষয়টি তুলে এনে উইটকফ বলেন, ‘জেলেনস্কির চিঠিটি খুব ইতিবাচক পদক্ষেপ ছিল। সেখানে মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া হয়েছিল। চিঠিতে আরও উল্লেখ করা ছিল, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অনেক কিছু করেছে এবং সেখানে কৃতজ্ঞতারও আভাস পাওয়া গিয়েছে।’ সৌদিতে ইউক্রেন ইস্যুতে সরাসরি আলোচনায় না গেলেও বাণিজ্য চুক্তিতে দেশটিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট কোনো তারিখ না উল্লেখ করলেও সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী মাসেই সৌদিতে ভ্রমণ করবেন তিনি। ট্রাম্প উল্লেখ করেন, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তার প্রথম বিদেশ সফর ছিল রিয়াদে। যেখানে তিনি সৌদি আরবের সঙ্গে ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার অনুরোধে সৌদি আরব আগামী ৪ বছরে মার্কিন প্রতিষ্ঠানগুলোতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে, যার মধ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ও অন্তর্ভুক্ত। এর আগে ২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে প্রথম বৈদেশিক সফরে সৌদি গিয়েছিলেন ট্রাম্প। ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর বহু ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেন। যার মধ্যে ২ লাখ ৪০ হাজার জন টেম্পরারি লিগ্যাল স্ট্যাটাসের মাধ্যমে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে। সেসব ইউক্রেনীয়কে নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পরারি লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যা এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তিনি ইউক্রেনীয়দের আশ্রয় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টি ক্রমশ জটিল হয়ে ওঠে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের