অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মার্চ, ২০২৫
১০:১৫ পূর্বাহ্ণ
133 ভিউ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:১৫ 133 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে একটি আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আন্তঃমন্ত্রণালয় সভাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বৈঠকে যোগদান করেন। বৈঠকে অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেই দিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পেরেছে। হাজার খানেক বাংলাদেশিকে নিজের দেশে গ্রহণেও কোনো সমস্যা হবে না। কবে নাগাদ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি বলেছেন, বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে পাঠানোও হয়েছে। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকা থেকে বেশিরভাগ অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আশ্রয় নিয়েছেন। তাদের নিয়েই ট্রাম্প প্রশাসনের দুশ্চিন্তা সবচেয়ে বেশি। তবে আফ্রিকা ও এশীয়দেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া যে সব বাংলাদেশি রয়েছেন; তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে লোক সমাগম তেমন হচ্ছে না। তবে যাদের বৈধ কাগজপত্র আছে তাদের কোনো সমস্যা নেই। শুধু অবৈধরা দুশ্চিন্তায় পড়েছেন। ঢাকায় বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, কয়েকদিন আগে ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তারা ধারণা দিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের যে তালিকা তৈরি করা হয়েছে, সে সংখ্যা হাজারের বেশি নয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। সরকারও ইতিবাচক সাড়া দিচ্ছে। বিদেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার অন্যতম হলো, তারা বাংলাদেশের নাগরিক কিনা তা যাচাই-বাছাই করা। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার ক্ষেত্রে প্রক্রিয়াটি মেনে চলা হবে তা এখনো স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি অঙ্গীকারে বলেছিলেন অবৈধ বিদেশিদের বিতাড়নের উদ্যোগ নেবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা