আবারো আলোচনায় প্রভা – বর্ণমালা টেলিভিশন

আবারো আলোচনায় প্রভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:২৪ 150 ভিউ
মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান। এদিকে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়। তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।’ প্রেম বিষয়ে প্রভা জানান, একাধিকবার তার জীবনে প্রেম এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। এদিকে প্রথম প্রেম প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী। এদিকে যুক্তরাষ্ট্রে মেকআপ বিষয়ে প্রশিক্ষণ করে এসেছেন প্রভা। বর্তমানে তিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবেও প্রতিষ্ঠিত করতে চান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া