আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি – বর্ণমালা টেলিভিশন

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ March, ২০২৫ | ৯:৩৬ 181 ভিউ
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি ও প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ সাময়িক বরখাস্তের প্রতিবাদে রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। রাজশাহীতে রোববার ২৫ ক্যাডারের কর্মকর্তারা মহানগরীর সাহেব বাজারের জিরো পয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করেন। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ কারণে সম্প্রতি ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লক্ষ্মীপুরে বৈষম্য নিরসনের দাবিতে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। তবে জরুরি বিভাগের সেবা অব্যাহত রাখা হয়। চিকিৎসকরা জানায়, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য, সামজিক বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে তাদের এ কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য দেন সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, জেলা সদর হাসপাতালের চিকিৎসক আক্তার হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষকরা। এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের রুটিন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক খন্দকার রোকনুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ফরহাদ উদ্দীন, কলেজ ইউনিট সম্পাদক জাহিদুল হাসান প্রমুখ। মৌলভীবাজারে সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে কর্মবিরতি পালন করেছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ সময় বক্তব্য দেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনছুর আলমগীর, আজম হাসান কবির, মনোয়ার হোসেন, মোবারক খান, ফারহানা হামিদ, রিপন কুমার সিংহ, মশিউর রহমান প্রমুখ। এদিকে মৌলভীবাজার মহিলা কলেজে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, অধ্যাপক পার্থ প্রতিম চক্রবর্তী ও মুহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন