একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল – বর্ণমালা টেলিভিশন

একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৭ 145 ভিউ
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। স্টেজ শো, বিজ্ঞাপন এবং অভিনয়ে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে মডেলিং জগতে তিনি অনন্য। তাকে অনেকেই আইডল মানেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তিনি অনিয়মিত। তবে এখনও মডেলিং করছেন। আশ্চর্য হলেও সত্যি, একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল। শুধুই ভালোবাসার তাগিদে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’-তে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ মডেল অভিনেতা। কোনো চুক্তি বা নিষেধাজ্ঞা নেই, তবুও অন্যান্য প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এলেও তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমনটাই জানান এ মডেল। এরইমধ্যে নোবেল প্রতিষ্ঠানটির আগামী ঈদ কালেকশনের কাজে অংশ নিয়েছেন। করেছেন ফটোশুট। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি।’ এদিকে বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে আপাতত কাজ করছেন না বলে জানিয়েছেন নোবেল। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে, অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেও ছিল। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’ ঈদে নতুন কোনো কাজে দেখা যাবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ঠিক করিনি। তবে না যাওয়ারই সম্ভাবনা। সময় হলেই সবাই জানতে পারবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪