আটঘরিয়ায় দোকানে বাকি খাওয়ার পর সেই টাকা দিতে না পারায় এক যুবককে ছুরিকাঘাতে খুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
৭:০৪ অপরাহ্ণ
141 ভিউ

আটঘরিয়ায় দোকানে বাকি খাওয়ার পর সেই টাকা দিতে না পারায় এক যুবককে ছুরিকাঘাতে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০৪ 141 ভিউ
পাবনার আটঘরিয়ায় দোকানে বাকি খাওয়ার পর সেই টাকা দিতে না পারায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির ও কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। পাওনা টাকা দিতে না পারায় দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো আটঘরিয়া পৌর এলাকার রুস্তমপুর গ্রামের মৃত নাজমুল হুদার পুত্র নাফিজ কামালকে (২৮)। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৯টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আটঘরিয়া বাজারের মুদি দোকানী জাহিদ রুস্তমপুর গ্রামের ওই যুবক নাফিজ কামালের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। নাফিজ কামাল টাকা দিতে না পারায় রাগান্বিত হয়ে মুদি দোকানী জাহিদ একাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী মোটর সাইকেল যোগে ঘটনার দিন রাত ৯ টার দিকে আটঘরিয়া বাজারে নাফিজ কামালকে পেয়ে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। বাজারের লোকজন এসেছে নাফিজকে হাসপাপতালে নেওয়ার পথে তিনি মারা যান। আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতনদের জন্য পাবনা মর্গে পাঠান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?