নিউজ ডেক্স
আরও খবর
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী
টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক
১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার
হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট
প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দ ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ ১০ জনের।
মঙ্গলবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পলকের স্ত্রীর জমি সম্পদ ও হিসাব অবরুদ্ধের আবেদন করেন। এর আগে গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক।
জাকিরের ১৩৭ শতক জমি জব্দ : সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দ ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে জাকিরের চার কোটি ৬৭ লাখ টাকা রয়েছে। দুদকের উপপরিচালক মিনহাজ বিন ইসলাম তার এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাকিরের বিরুদ্ধে মামলা করে দুদক।
মুস্তফা কামালসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা : সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল, তার মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন একই আদালত। বাকিরা হলেন- যশোর-৩ আসনের সাবেক সংসদ-সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম। এছাড়া পলকের স্ত্রী আরিফা জেসমিন ও প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
নিজামের স্ত্রীর স্থাবর সম্পদ জব্দের নির্দেশ : ফেনী প্রতিনিধি জানান, ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]