ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ অক্টোবর, ২০২৫
৮:০৫ পূর্বাহ্ণ
109 ভিউ

ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৮:০৫ 109 ভিউ
ইন্দোনেশীয় ভাষায় কোরআন অনুবাদের কাজ শুরু হয়েছিল তিন শ বছর আগে। এই কাজে নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ আলেম ও সুফি সাধক শায়খ আবদুর রউফ ফানসুরি সিনকিলি (রহ.)। তিনি ছিলেন সুলতানা সাফিয়াতুদ্দিনের আস্থাভাজন এবং অচেহ সালতানাত, যা ‘অচেহ দারুস সালাম’ নামেও পরিচিত, তার প্রধান মুফতি। ইন্দোনেশিয়ায় সাত্তারিয়া ও কাদেরিয়া সুফি তরিকার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক মর্যাদার কারণে তাঁকে ‘তরজুমানুল মুস্তাফিদ’ (কল্যাণকামীদের মুখপাত্র) বলা হতো। তিনি ১৬৪২ খ্রিস্টাব্দে উচ্চতর ইসলামী জ্ঞান অর্জনের জন্য মধ্যপ্রাচ্যে গমন করেন এবং মক্কা, মদিনা, জেদ্দা, ইয়েমেন ও দোহায় প্রসিদ্ধ আলেমদের কাছ থেকে জ্ঞানার্জন করেন। তিনি সুফি আলেম আহমদ আল কুরাইশি (রহ.) এবং ইবরাহিম আল কোরানি (রহ.)-এর কাছ থেকে আধ্যাত্মিক দীক্ষা অর্জন করেন। শায়খ আবদুর রউফ সিনকিলি (রহ.) খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে সর্বপ্রথম মালয় ভাষায় কোরআনের অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। তাঁর এই অনুবাদ ইন্দোনেশীয় ভাষায় কোরআন অনুবাদের দরজা উন্মুক্ত করেছিল। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরও অনেক আলেম ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ করেন। তবে দীর্ঘকাল পর্যন্ত শায়খ আবদুর রউফ সিনকিলি (রহ.)-এর অনুবাদটিই ছিল মালয় (ও ইন্দোনেশীয়) ভাষায় পবিত্র কোরআনের একমাত্র অনুবাদ। হিজরি চতুর্দশ শতকের শুরুভাগে (খ্রিস্টীয় উনিশ শতকের শেষে) ইন্দোনেশীয় ভাষায় কোরআন অনুবাদের নতুন ধারা শুরু হয়। তখন একাধিক আলেম কোরআনের অনুবাদ করেন। যেমন ১৩০৫ হিজরিতে কোরআনের অনুবাদ করেন শায়খ মুহাম্মদ নুরি বানতানি (রহ.)। তিনি এর নাম দেন ‘মুরাহুল লাবিদ লি-কাশফি মা’না কোরআনিল মাজিদ’। এই অনুবাদটি তুলনামূলক অধিক গ্রহণযোগ্য। ১৩১০ হিজরিতে শায়খ মুহাম্মদ সালিহ দারাত (রহ.)-এর তাফসির গ্রন্থ ‘ফয়জুর রহমান’ প্রকাশিত হয়। এটা ছিল জাভানিজ ভাষায় প্রথম কোরআনের তরজমা ও ব্যাখ্যাগ্রন্থ। একই সময়ে কোরআনের অনুবাদ করেন উস্তাদ মুনাওয়ার খলিল। তাঁর অনুবাদের নাম ‘আল কোরআন হেদায়াতুর রহমান’। ১৯২৮ খ্রিস্টাব্দে শায়খ আহমদ হাসান বান্দুজি (রহ.) ‘আল ফুরকান’ নামে একটি কোরআনের অনুবাদগ্রন্থ প্রকাশ করেন। তিনি অনুবাদের পাশাপাশি আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট বিধানও বর্ণনা করেন। ১৯৩৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শায়খ মাহমুদ ইউনুস (রহ.)-এর অনুবাদ ‘তরজমাতুল কোরআন’। ১৯৫৬ সালে শায়খ হাসবি সিদ্দিকি (রহ.) কোরআনের অনুবাদ প্রকাশ করেন। তাঁর অনুবাদে তিনি একই আয়াতের একাধিক অনুবাদ পেশ করেছেন এবং এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করেছেন। ১৯৫৯ খ্রিস্টাব্দে যৌথভাবে কোরআনের অনুবাদ করেন হাজি জয়নুদ্দিন হামিদি ও ফখরুদ্দিন (রহ.)। তাঁদের অনুবাদটি ‘আল কোরআনুল কারিম’ নামে প্রকাশিত হয়। এটি ইন্দোনেশীয় ভাষায় সবচেয়ে সাবলীল কোরআনের অনুবাদ। ১৯৬০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শায়খ হাজি বাসরি মোস্তফা (রহ.)-এর অনুবাদ ‘আল ইবরিজ লি-মারিফাতিল কোরআন’। একই সময়ে প্রকাশিত হয় শায়খ বখতিয়ার সুরিন (রহ.)-এর কোরআনের অনুবাদ ‘তরজমা ওয়া তাফসিরুল কোরআন’। ইন্দোনেশিয়ার আঞ্চলিক ভাষা ‘বোকোসিয়্যা’-তে কোরআনের অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থ লেখেন শায়খ হাজি আবদুল মঈন ইউসুফ, যার নাম রাখেন ‘তাফসিরুল কোরআনিল কারিম’। উল্লিখিত বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, ইন্দোনেশীয় ভাষায় কোরআন অনুবাদের প্রচেষ্টা তিন শ বছর আগে শুরু হলেও উনিশ ও বিশ শতকে এসে তা বেগবান হয়। এই সময় তুলনামূলক নির্ভরযোগ্য অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থগুলো রচিত। ইন্দোনেশীয় ভাষায় প্রচলিত কোরআনের অনুবাদের মধ্যে হাসবি সিদ্দিকির অনুবাদই জনপ্রিয় ও অধিক গ্রহণযোগ্য মনে করা হয়। কেননা তিনি অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির রচনার ক্ষেত্রে গ্রহণযোগ্য উৎসগুলোর অনুসন্ধান করেছেন। তথ্যঋণ: ইসলামওয়েব ডটনেট

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার