শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান – বর্ণমালা টেলিভিশন

শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৯:০৩ 88 ভিউ
আজ ৪ অক্টোবর অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে তাঁর জন্ম সিরাজগঞ্জে। তিনি ১৯৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করে যাচ্ছেন। অভিনয় জীবনের প্রথম থেকেই তিনি ভিন্নধর্মী নাটক ও চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”, মোস্তফা সরয়ার ফারুকীর “মেড ইন বাংলাদেশ” এবং মোস্তফা কামাল রাজের “প্রজাপতি” তাঁর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তাঁর অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ ছবিতে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন জাহিদ হাসান। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ বছর কোরবানির ঈদে ‘উৎসব’ ছবি দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে “লাল নীল বেগুনী” এবং “টোটো কোম্পানি”। তাঁর পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল “ঘুঘুর বাসা”, “চোর কুটুরি”, “একা” ও “ছন্নছাড়া”। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল “রুমঝুম”, “বোকা মানুষ”, “ব্যবধান”, “স্বপ্নের গ্রহ”, “অপু দ্য গ্রেট”, “প্রাইভেট ডিটেকটিভ” ও “বাউন্ডুলে এক্সপ্রেস”। ব্যক্তগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তাঁর 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ