নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
লাগাতার কর্মবিরতির ডাক সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদের
সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহণ শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেওয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। মানববন্ধনে শ্রমিকরা জানান, তাদের পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের ওই বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা দেয় বাস মালিক সমিতি। এরপর থেকে বাসটি চলাচলের অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নিকট গিয়েও অনুমতি পাননি তারা। বক্তারা বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহণ সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।
