নিউজ ডেক্স
আরও খবর
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার
হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক
মামার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার
মামার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এতে মুমূর্ষু অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব শূন্যচর গ্রামের হরিণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মামার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার নিজাম উদ্দিন (৪০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূণ্যচর গ্রামের আবুল কালাম নয়নের ছেলে। তিনি দুই সন্তানের জনক। ভুক্তভোগীর মা জানান, তিনি চট্টগ্রামের মীরসরাই থাকেন। ভোটার তালিকা হাল নাগাদ করার কাজে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসেন। ঘটনার দিন বেলা ১১টায় কিস্তির জন্য অফিসার আসলে প্রতিবেশী নিজাম উদ্দিন কিস্তি দিতে এ বাড়িতে আসেন। যাওয়ার সময় খাটের ওপর বসে থাকা ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। এ সময় তিনি ঘরের ভিতরে ছিলেন। কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারেন নিজাম উদ্দিন অনেকক্ষণ আগে তার মেয়েকে বাড়ি থেকে অনেকটা দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে যায়। উৎকণ্ঠা নিয়ে সেখানে গিয়ে তিনি তার মেয়েকে ময়লা মাটি মাখা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে জরুরিভাবে হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইউছুপ সোহাগ জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার শরীরে আঘাতে ধর্ষণের আলামত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
