সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে স্বপদে বহাল করেছেন ইউএনও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৯:৫৬ পূর্বাহ্ণ
157 ভিউ

সাময়িক বরখাস্ত অধ্যক্ষকে স্বপদে বহাল করেছেন ইউএনও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৬ 157 ভিউ
রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ সেলিম রেজাকে স্বপদে বহাল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। যদিও তিনি অন্তত পাঁচটি ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও জমা হয়েছে। জানা যায়, পদাধিকার বলে ইউএনও রাজাবাড়ী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি। গত বছর ইউএনও এই কলেজের অভ্যন্তরীণ অডিট করান। এতে উঠে আসে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত কলেজের প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন সেলিম রেজা। তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে তাকে স্বপদে ফেরালেন ইউএনও। এ নিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সেলিম রেজা আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক। তবে ২০২২ সালের জুলাইয়ে সাবেক এমপির নারীঘটিত বিষয়ে কথা বলার জেরে এলাকার তৎকালীন সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরী তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়েছিলেন। এতে দেশব্যাপী আলোচনায় আসেন সেলিম রেজা। তখন মার খেয়েও তিনি তখন বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে এখন তিনি বলছেন, ওমর ফারুক চৌধুরী তাকে ঠিকই পিটিয়েছিলেন। শিক্ষকদের বেতনের টাকায় ভাগ বসানো, নিয়োগ বাণিজ্যসহ কলেজের আয়ের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ আছে সেলিম রেজার বিরুদ্ধে। আওয়ামী সরকারের আমলেই তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল হয়। কিন্তু এরপর ১৮ মাসেও তাকে বরখাস্ত করা হয়নি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি আর কলেজে যাননি। পরে ৫ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি দেখান। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের সত্যতা পায়। তাই গত বছরের মার্চ থেকে তার বেতন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ২২ সেপ্টেম্বর সেলিম রেজা কলেজে ফিরলে ৫ নভেম্বর কলেজের ৩২ জন শিক্ষক তাকে বরখাস্তের জন্য কলেজ গভর্নিং বডির সভাপতি ও ইউএনও আবুল হায়াতের কাছে আবেদন করেন। তখন ইউএনও তাকে সাময়িক বরখাস্ত করেন। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় কলেজের শিক্ষক হাসিনা পারভীনকে। এদিকে সেলিম রেজা স্বপদে ফেরার জন্য গভর্নিং বডির সভাপতি ও ইউএনওর কাছে সম্প্রতি আবেদন করেন। ইউএনও এ ব্যাপারে ২৮ জানুয়ারি তার কার্যালয়ে গভর্নিং বডির সভা ডাকেন। সভাপতির ডাকে সেখানে যান গভর্নিং বডির সদস্য সচিব হাসিনা পারভীন, শিক্ষক প্রতিনিধি রবিউল ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য নুমায়ন আলী। ওই সভায় ইউএনও সেলিম রেজাকে স্বপদে বহাল করার প্রস্তাব দেন। এ সময় কমিটির অন্য তিন সদস্য এর বিরোধিতা করেন। কিন্তু তারপরও ইউএনও সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং একটি কার্যবিবরণী তৈরি করে একাই স্বাক্ষর করেন। গভর্নিং বডির সদস্য সচিব হাসিনা পারভীন বলেন, সেলিম রেজার বাড়ি পাবনার বেড়া উপজেলায়। ইউএনও স্যারের বাড়ি সাঁথিয়ায়। পাশাপাশি এলাকা। বিষয়টি নিয়ে কথা বলতে ইউএনওকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি। ইউএনওর স্বাক্ষর করা কার্যবিবরণীতে লেখা হয়েছে, কলেজের আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। মামলার কারণে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে রাখা হলে অন্যদেরও বরখাস্ত করতে হবে। এতে কলেজের পাঠদান ব্যাহত হবে। তাই মামলার রায় না হওয়া পর্যন্ত কাউকেই বরখাস্ত না করার সিদ্ধান্ত নেন ইউএনও। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন ১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অধ্যক্ষ সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। অডিট রিপোর্টে ৩৫ লাখ টাকা আত্মসাতের বিষয়ে তিনি বলেন, এই রিপোর্টও যথাযথ নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?