বেতন না দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিককে খুন, ৫ জন রিমান্ডে – বর্ণমালা টেলিভিশন

বেতন না দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিককে খুন, ৫ জন রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৪ 118 ভিউ
মালয়েশিয়ায় বেতন না দেওয়ায় মো. রবিউল শেখ নামের এক বাংলাদেশি দোকান মালিক খুন হয়েছেন। নিজ দোকানের বাংলাদেশি কর্মচারীর হাতেই তিনি খুন হন। এ হত্যার ঘটনায় তদন্তের জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এ ঘটনায় গ্রেফতার বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। শনিবার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশপ্রধান এসিপি মোহাম্মদ ইকবাল এক বিবৃতিতে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭-এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বদেশী কর্মচারী। এ সময় তাদের দুজনের মারামারির বিষয়টি দূর থেকে অনেকেই প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, মুদি দোকানের ভেতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হাতাহাতির একপর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করেন। এতে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রেফতারদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার