জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে? কী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
৬:১৮ পূর্বাহ্ণ
142 ভিউ

জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে? কী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৮ 142 ভিউ
বিএনপির ঘোর আপত্তির মধ্যেও জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনের নেতারা গণঅভ্যুত্থানের দাবি জানালেও সরকারপন্থী দলগুলোর সমর্থনে জামায়াতে ইসলামীও স্থানীয় নির্বাচনের পক্ষেই অবস্থান নিয়েছে। তবে বিএনপির একমাত্র লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন, অন্যথায় দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই প্রশ্ন-জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে? দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন। অন্যদিকে, সরকারপন্থী দলগুলো ও জামায়াতে ইসলামী মনে করে, জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। বিএনপির মতে, স্থানীয় নির্বাচন আগে হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং জাতীয় নির্বাচন আরও বিলম্বিত হতে পারে। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। একই দিনে নির্বাচন কমিশনের এক সদস্য জানান, তারা ডিসেম্বরের সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কোন নির্বাচনের আয়োজন আগে হবে। বিশ্লেষকরা বলছেন, এ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না। তারা মনে করেন, আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছে নির্বাচন আয়োজন করাই হবে সঠিক সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়-আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা