ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু – বর্ণমালা টেলিভিশন

ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৭ 166 ভিউ
একসময় জামায়াতের আমির বলেছিলেন, তারা আওয়ামী লীগকে ‘মাফ’ করে দিয়েছেন। কিন্তু এর অর্থ কী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের অবস্থান কি সত্যিই সুস্পষ্ট? এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এক টকশোতে এ বিষয়ে বললেন, "বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ থাকলে বিএনপি এবং জামায়াত-দুই দলেরই লাভ।" মঞ্জুর ব্যাখ্যা অনুযায়ী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন বিএনপি-জামায়াত জোট ধরে রাখতে পারে। এতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং জামায়াতও বেশি আসন পায়। কিন্তু আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলে বিএনপি এককভাবে রাজনীতিতে উঠে আসে, আর জামায়াত নিগৃহীত হয়, আলাদা হয়ে পড়ে। বর্তমানে বিএনপি-জামায়াতের মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে, তা এই কারণেই। আওয়ামী লীগ থাকলে বিএনপির আরও একটি সুবিধা হয়-তারা ইসলামপন্থী ও ধর্মীয় দলগুলোর ভোট পায়। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি এই ভোট ব্যাংক ধরে রাখতে চায়, এবং ধর্মভিত্তিক দলগুলোও বিএনপির প্রতি নমনীয় হয়। ১৯৯১ সালের পরবর্তী নির্বাচনগুলোতে দেখা গেছে, বিএনপি-জামায়াত একসাথে থাকলে তারা আওয়ামী লীগকে হারাতে পারে। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত আলাদা হয়ে গেলে আওয়ামী লীগ সহজেই ক্ষমতায় আসে। এই কারণেই বিএনপি ও জামায়াত সাম্প্রতিক সময়ে নমনীয় অবস্থান নিচ্ছে। হাসিনা সরকার টিকে গেলে বিএনপি-জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এবার শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি-জামায়াতের নাম নেননি, যা বেশ চমকপ্রদ। অথচ সাম্প্রতিক হামলাগুলোর ছবিতে বিএনপি-জামায়াতের কর্মীদের উপস্থিতি স্পষ্ট। বিএনপি-জামায়াত প্রকাশ্যে এ ঘটনাগুলোকে সমর্থন না করলেও বাস্তবে তাদেরই সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। মঞ্জু বলেন,এটাই প্রমাণ করে যে ভোটের রাজনীতির হিসাব অনুযায়ী, বিএনপি-জামায়াত মনে করে আওয়ামী লীগ থাকাই তাদের জন্য সুবিধাজনক। কারণ আওয়ামী লীগ না থাকলে মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবে শুধু একজন। আর একক খেলোয়াড়ের মাঠে টিকে থাকা কঠিন। তাই বিএনপি-জামায়াতের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হলো, আওয়ামী লীগকে টিকিয়ে রেখে নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া