নিউজ ডেক্স
আরও খবর
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির
অপারেশন ডেভিল হান্ট: ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিএম মনিরুল হাসান টিটু ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল হেকিম সরকারের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।