মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ – বর্ণমালা টেলিভিশন

মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৫ 159 ভিউ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে নারীদের ফুটবল মাঠের বেড়া ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ। এছাড়া এ ঘটনা মেয়েদের খেলাধুলা বন্ধের উদ্দেশ্যে ঘটানো হয়নি বলেও জানিয়েছেন তিনি। শনিবার দিনভর তদন্ত শেষে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পাশাপাশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় দুই ইমাম—মওলানা আব্দুস সামাদ ও আবু বক্কর। তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ বলেন, ‘গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আমরা (তদন্ত দল) ঘটনাস্থল পরিদর্শনসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি। আসলে মেয়েদের খেলাধুলা বন্ধ করার উদ্দেশ্য নেই, যা ঘটেছে তা একটি অনাকাঙ্ক্ষিত। ঘটনা জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন।’ এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ। নারীদের ফুটবল খেলা বন্ধ করতে মাঠের টিনের বেড়া ভাঙচুরনারীদের ফুটবল খেলা বন্ধ করতে মাঠের টিনের বেড়া ভাঙচুর তবে পুনরায় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট কবে নাগাদ শুরু হবে এ ব্যাপারে জানতে চাইল আয়োজক স্থানীয় টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন জানান, স্থানীয়রা সহযোগিতা করলে প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ফুটবল খেলা শুরু করা সম্ভব হবে। গত মঙ্গলবার নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুর কর হয়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ও মাদ্রাসার ছাত্ররা এ ঘটনায় জড়িত। ভাঙচুরের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। জানা গেছে, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রায় দেড় মাস ধরে খেলা চলছিল। খেলা দেখার জন্য মাটিতে বসে প্রতি জন ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা টিকিটও বিক্রি করা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। বুধবার নারী ফুটবল দল দুটির খেলার কথা ছিল। তবে এর আগেই মঙ্গলবার খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?