স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমক – বর্ণমালা টেলিভিশন

স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৭ 178 ভিউ
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে প্রায়ই নিজের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়ে থাকেন। আবার ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। এবার স্বামী নাসিরকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। গত বছরের জুনে মাত্র ৯ টাকা দেনমোহেরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন এ অভিনেত্রী। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। চমক লেখেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার মা-বাবাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। বলতে চাই, তোমার সঙ্গে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে আমি চা পান করতে চাই। তিনি লেখেন, সকালে ঘুম থেকে উঠে তোমাকে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা, সঙ্গে হাজারও কফি ডেট। এদিকে তোমার ছবিকে পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি, আর গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় প্রিয় গান শোনা হয় আমাদের। সবশেষ চমক লিখেছেন, একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারও রাত শুধু তোমার হাত ধরে থাকব। আমাদের মাথায় কিছুই নেই, শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সঙ্গে এ জীবন উদযাপন করতে চাই প্রিয়। এই দিনটির জন্য অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪