কানাডায় এক মাস পর বাংলাদেশির মরদেহ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

কানাডায় এক মাস পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৫ | ৯:২৬ 195 ভিউ
কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক মাস পর স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। জানা গেছে, গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন নিধুয়া। এরপর থেকেই তার সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হয়। নিখোঁজ হওয়ার এক মাস পর শনিবার ওয়ানিটা সৈকতে স্থানীয় এক ব্যক্তি তার মরদেহ খুঁজে পান। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ জানিয়েছে, নিধুয়ার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তবে তারা মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। টরন্টোতে বসবাসকারী নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী জানান, মেয়ের বয়স যখন ৯ বছর, তখন তিনি মেয়েকে নিয়ে কানাডায় চলে আসেন। সবমিলিয়ে তারা এখানকার জীবন নিয়ে খুশিই ছিলেন। ২৯ নভেম্বর মেয়ের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছিল। সেদিন নিধুয়া বেশি খুশি ছিলেন। সূত্র: লন্ডন ফ্রি প্রেস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে