নিউজ ডেক্স
আরও খবর
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির
রাশেদ: জুলাইর সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির, ক্ষমতায় যেতে অন্যায়, মিথ্যাচার ও মোনাফেকি করেছেন
এই সরকারের আমলেও নিরাপদ নই?: ফারুক
সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের এক নাগরিক সমাবেশে মারধরের শিকার হন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। হামলায় তার কপালে ছুরি দিয়ে আঘাত করা হয়, যার ফলে পাঁচটি সেলাই পড়েছে এবং পায়েও চোট লেগে প্লাস্টার করতে হয়েছে।
ফারুক হাসান বলেন, “এই সরকার আমাদেরই সরকার, অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই। হামলার পেছনে পাশের দেশের গোয়েন্দা সংস্থা 'র'-এর ভূমিকা থাকতে পারে বলে মনে করি। পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও মাত্র ছয় ঘণ্টার মধ্যে তারা জামিনে মুক্তি পেয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিপ্লব-পূর্ব হাসিনা সরকারের সময়ের মতোই এখনো সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। এমন বাংলাদেশ চেয়ে আমরা আন্দোলন করিনি। হাজারো মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে এমন অনিরাপত্তার দেশে আমরা বসবাস করতে চাই না।”Travel packages
ফারুক অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের নিরবতা এবং উদাসীনতা সন্ত্রাসীদের উৎসাহিত করছে। তিনি বলেন, “যারা হামলা করেছে, তাদের ছবি ও ভিডিও স্পষ্টতই মিডিয়াতে এসেছে। তবুও পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না, তা আমাদের ভাবিয়ে তুলেছে।"
হামলার পেছনে রাজনৈতিক ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ফারুক বলেন, "বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে, বিপ্লবের পক্ষের শক্তিগুলো দৃঢ় হলে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা কঠিন হবে। এই কারণেই আমাদের বিচ্ছিন্ন করতে এবং দুর্বল করতে এসব আক্রমণ করা হচ্ছে।”
হামলার ঘটনায় নিন্দার পাশাপাশি তিনি তারুণ্যের ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।