উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ – বর্ণমালা টেলিভিশন

উড়োজাহাজ দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০১ 156 ভিউ
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ সকালে ১৭৫ যাত্রী, ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। এই উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জে-হোপ । তিনি ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। এই কে-পপ তারকা হোপ ব্রিজ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অনুদান দিয়েছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেজু উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে জে-হোপ জানায় 'দুর্ঘটনার খবর শুনে, আমি যতটা সম্ভব শোকাহত পরিবারগুলোকে সাহায্য করতে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও শান্ত্বনা জানাই।' হোপ ব্রিজের মহাসচিব শিন হুন বলেছেন, 'শোকাহত পরিবারের জন্য জে-হোপের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। জে-হোপের এই অনুদান যেন শোকাহত পরিবারগুলোর কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়া হয়—তা নিশ্চিত করকে যথাসাধ্য চেষ্টা করব।' এর আগে, বিটিএস সদস্য কিম তাইহিউং ওরফে ভি-এর জন্মদিনে সঙ্গীত সংস্থা বিগহিট ঘোষণা করেছিল, এই দুঃখজনক ঘটনার কারণে কোনো জন্মদিনে কোনো আয়োজন থাকবে না। তারা লিখেছে, 'আমরা সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা জানাতে চাই, ভি-এর জন্মদিনে যেসব আয়োজন নির্ধারিত ছিল আজ (৩০ ডিসেম্বর) তা হবে না।' ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, গত রোববার সকালে জেজু এয়ারের একটি যাত্রীবাহী জেট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিস্ফোরিত হয়। এর ল্যান্ডিং গিয়ার মোতায়েন না থাকায়, উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়, মাটিতে স্কিডিং করে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত করে। পরে উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বেস্ফোরিতন হয়। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!