৭ আরোহী নিয়ে সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত – বর্ণমালা টেলিভিশন

৭ আরোহী নিয়ে সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫০ 78 ভিউ
মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের পোর্ট ব্লেয়ার শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পবন হংস হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবন হংসের মুখপাত্র। তিনি আরও বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরের কাছে হেলিকপ্টারটি ‘সংক্ষিপ্ত অবতরণের’ মুখোমুখি হয়। ‘হেলিকপ্টারটি পোর্ট ব্লেয়ার থেকে দুইজন ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। সকলকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।’ পবন হংসের মুখপাত্র আরও জানান। এদিকে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি মায়াবন্দরে অবতরণের সময় সকাল ৯.৩০ মিনিটের দিকে রানওয়ে থেকে ৩০০ মিটার দূরে সমুদ্রে পড়ে যায়। ঝাড়খণ্ডের ছত্রায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল, যাতে আরোহী সাতজনই নিহত হন। সূত্র: হিন্দুস্তান টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা