৬০০ কোটির প্রস্তাবও ফিরিয়ে দেন প্রীতি জিনতা – বর্ণমালা টেলিভিশন

৬০০ কোটির প্রস্তাবও ফিরিয়ে দেন প্রীতি জিনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৪৯ 147 ভিউ
২০১১ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি অভিনেত্রী প্রীতি জিনতার নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন। কারণ তার সন্তান শানদার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটি সুযোগ আসার পরও তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। প্রীতি জিনতার বয়স ২০০১ সালে ছিল মাত্র ২৬ বছর। সেই সময়েই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি। এর পর ২০০০ সালের মাঝামাঝি সময় যখন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি ও কারিনা কাপুর বলিউডে শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর প্রতিযোগিতা করছেন, সেই সময় প্রীতি জিনতা পাশ থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রীতি সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু ৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন। এ জন্য পরে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপসজাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়। ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আদভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে এত কিছুর পরও মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এ নায়িকা। যদিও অভিনয়কে বিদায় জানালেও এখনো বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় এ তারকাকে। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা যায় অভিনেত্রীকে। উল্লেখ্য, ১৯৯৮ সালে মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ সিনেমায় সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি জিনতা। পরবর্তী সময়ে কেয়া কেহেনা, সোলজার সিনেমার হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!