৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট – বর্ণমালা টেলিভিশন

৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৩২ 119 ভিউ
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। গতকাল সোমবার তাদের মৌখিক পরীক্ষা শুরুর এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, চতুর্থ ধাপে ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ২৯ মে। ২০ জুলাই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা হয়। এতে ৫ হাজার ২০৬ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। ৪৮তম বিসিএস পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন অংশ নেন। মৌখিক পরীক্ষা ৬ আগস্ট শুরু হয়। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা