৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ: দুলু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫
১১:৩০ পূর্বাহ্ণ
223 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ: দুলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩০ 223 ভিউ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাই এদেশের মানুষের মুক্তির সনদ। এর মধ্যেই দেশের কৃষক, শ্রমিক, আইনজীবি, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। বিভিন্ন দলের কাছ থেকে অন্তবর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে। তারেক রহমানের দেওয়া ৩১ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়। আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। শনিবার বিকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত্বরে উপজেলা ও বনপাড়া পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পথসভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু। দুলু বলেন, দেশের জনগণ চারটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। বিনা ভোটে আওয়ামীলীগ অযোগ্য লোককে এমপি নির্বাচিত করেছে। ৫ আগষ্টের আগে আমি মিছিল করার লোক খুঁজে পাইনি। এখন আমি নিজেই যেন মিছিলে জায়গা পাই না। এতো হাইব্রিড এসে ভিড় করেছে দলে। কিন্তু আওয়ামী লীগের পতনের আগে মঞ্চে বসার লোক পাইনি। এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকান্ডের বিচার নিশ্চিতের চেষ্টা করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে