৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ – বর্ণমালা টেলিভিশন

৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ January, ২০২৫ | ৬:৪৮ 194 ভিউ
২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। গোয়ায় দক্ষিণী রীতিতে কীর্তি-অ্যান্থনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর ৩০ বছর পুরোনো এক শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি। সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সেই শাড়ি নিয়ে বলেছেন যে, লাল শাড়িটি তার মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’ বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি। গত বছরের শেষদিকে বলিউডে অভিষেক হয়েছে কীর্তির। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবি জন’ সিনেমায় করেছেন তিনি। গত ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিুিরুির পডাডাড test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে