৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত – বর্ণমালা টেলিভিশন

৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:০১ 86 ভিউ
বলিউডের ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সিনেমাটির কাজে শেষ হয়েছে আগেই। একাধিকবার মুক্তি পিছিয়ে গেছে তারকাবহুল সিনেমাটি মুক্তির তারিখ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হল। আজ মঙ্গলবার নির্মাতারা জানান, আগামী ২৬ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় রয়েছে ৩০ জনেরও বেশি তারকার বিশাল কাস্ট। অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, আফতাব শিবদাসানি, লারা দত্ত, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, ডালার মেহেন্দি, ফারিদা জালাল, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, উর্বশী রাউতেলাসহ আরও অনেক পরিচিত মুখ। গত বছরের নভেম্বরে সিনেমার সেট থেকে দিশা পাটানির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অক্ষয় কুমার। ভিডিওতে তাদের জনপ্রিয় গান ‘উঁচা লম্বা কদ’–এর নতুন সংস্করণে নাচতে দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনই বেশি নজর কাড়ে, যেখানে অক্ষয় বিশেষভাবে স্মরণ করেন তার ‘ওয়েলকাম’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। অক্ষয় কুমার লেখেন, ‘১৮ বছর পর স্মৃতিগুলো একই রকম প্রিয়। এত নস্টালজিয়া নিয়ে দিশা আর আমি হাজির ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে। আমাদের কুইন ক্যাটরিনাকে কখনো ভুলিনি।’ উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ফেরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল। ২০১৫ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’, যেখানে অক্ষয় ও ক্যাটরিনার পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন আনিস বাজমি। সূত্র: এনডিটিভি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?