নিউজ ডেক্স
আরও খবর
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চট্টোপাধ্যায়। চাকরি হারানোর পর তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তিনি দক্ষিণাঞ্চলের পরিচিত একজন সাংবাদিক ছিলেন এবং বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী অদ্ভূত এক দাবি করেন, পুলক চট্টোপাধ্যায়ের কাছে কার্যালয়ের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে আসতেন, দরজা খুলে সেখানে সময় কাটাতেন।
শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা ‘সামান্য খুলে’ তিনি দেখতে পান পুলক চট্টোপাধ্যায়ের শরীর চিকন একটি দড়ির সাথে অদ্ভূত ভঙ্গিমায় ঝুলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]