নিউজ ডেক্স
আরও খবর
শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ
গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ
স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত
অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী
চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া
এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?
২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এডিপি বাস্তবায়নের এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
প্রতিবেদন অনুযায়ী, এর আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৮.১৮ শতাংশ।
আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত যেকোনো অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকত।
তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। ওই সময় অনেক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও ঠিকাদার কাজ ফেলে চলে যান। এ কারণে সে বছর এডিপি বাস্তবায়ন কম ছিল।
অন্যদিকে, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও একই ধরণের প্রশাসনিক অস্থিরতার প্রভাব বজায় ছিল। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক নানা কার্যক্রমের কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত মনোযোগ ছিল না। এ কারণে গেলে অর্থবচরের সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।