নিউজ ডেক্স
আরও খবর
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক
৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!
ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে
আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার
‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির
‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার রাত ১০টার দিকে দলটির নেতা আলাউদ্দিন মুহাম্মদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকের সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।’
আলাউদ্দিন মুহাম্মদ লেখেন, নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, আমি আবারো বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক। আপনার জন্য প্রযোজ্য: তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব।’
এছাড়া, ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে, নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। ‘আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া’, যোগ করেন তিনি।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]