হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা – বর্ণমালা টেলিভিশন

হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ May, ২০২৫ | ৮:৫৮ 385 ভিউ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা অ্যাপের ভেতর থেকেই মেসেজ ও চ্যানেল আপডেট সরাসরি অনুবাদের সুযোগ চালু করছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণসংক্রান্ত অফিশিয়াল ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনুবাদ ফিচারটি চালাতে ব্যবহার করা হবে মোবাইল ডিভাইসের নিজস্ব প্রসেসিং সক্ষমতা। ব্যবহারকারীর গোপনীয়তা ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করার জন্যই এমন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেটা টেস্টারদের একটি অংশ নতুন এই ফিচারটি ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন। গুগল প্লে স্টোরে 'হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.১২.২৫' রিলিজের মাধ্যমে ফিচারটি সরবরাহ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজাররা এই অনুবাদ টুলের মাধ্যমে প্রয়োজনীয় ভাষার প্যাক ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সরাসরি নিজেদের ডিভাইস থেকেই অনুবাদ করতে পারবেন, বাইরের কোনো সার্ভারে তথ্য পাঠানোর প্রয়োজন পড়বে না। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন টুলও একই ধরনের অন-ডিভাইস প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে, যা ইউজারের ডেটা সুরক্ষিত রাখে। বর্তমানে বেটা সংস্করণে স্প্যানিশ, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), হিন্দি এবং রুশ ভাষায় অনুবাদ সুবিধা চালু রয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভবিষ্যতের আপডেটে আরও ভাষা যুক্ত করা হবে। একইসঙ্গে একটি ভাষা সনাক্তকরণ প্যাকও উন্মুক্ত করা হয়েছে, যা বহুভাষী গ্রুপে পাঠানো মেসেজের ভাষা চিনে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা করতে পারবে। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, ক্লাউড বা উন্নত এআই ভিত্তিক টুলের পরিবর্তে ডিভাইসে ডাউনলোড করা স্বল্পক্ষমতার প্যাক ব্যবহারের কারণে অনুবাদে কিছু ত্রুটি থাকতে পারে। ইউজাররা চাইলে ইন-অ্যাপ ফর্মের মাধ্যমে অনুবাদের মান নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, প্রতিক্রিয়া পাঠানোর সময় অনুবাদকৃত বা মূল কনটেন্ট মেটা বা তৃতীয় পক্ষের কাছে যাবে না। ব্লগ পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ব্যক্তিগত মেসেজিংয়ের পাশাপাশি গ্রুপ চ্যাট ও পাবলিক চ্যানেলেও কাজ করবে। তবে ডিফল্টভাবে এটি বন্ধ থাকবে। ইউজারদের নিজ উদ্যোগে ফিচারটি চালু করে নিতে হবে। এছাড়া ডাউনলোড করা ভাষার প্যাক যে কোনো সময় ডিলিট করার সুবিধাও থাকছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে