হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের – বর্ণমালা টেলিভিশন

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:০৮ 58 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি এ কথা জানান। খবর আলজাজিরার। পোস্টে ট্রাম্প মামলার সুনির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেননি। তবে তিনি লেখেন, ভবিষ্যতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। তাঁর ভাষায়, প্রশাসন এখন এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছে এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে চায়। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। উচ্চশিক্ষা খাতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবে ট্রাম্প ও তাঁর প্রশাসন বিশ্ববিদ্যালয়টিকে সমাজতান্ত্রিক এবং আমেরিকাবিরোধী মতাদর্শের চর্চার অভিযোগে অভিযুক্ত করে আসছে। বিশেষ করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কর্মসূচি নিয়ে প্রশাসনের আপত্তি রয়েছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এসেছে দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার দাবি করার আগের অবস্থান থেকে সরে এসেছে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক চারটি সূত্রের বরাতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ওই দাবি আর বহাল রাখা হয়নি। গত সেপ্টেম্বর একটি ফেডারেল আদালত রায় দেন, হার্ভার্ডের গবেষণা অনুদান বাবদ ২ দশমিক ২ বিলিয়ন ডলার বাতিল করে ট্রাম্প প্রশাসন আইন লঙ্ঘন করেছে। এ রায়ের বিরুদ্ধে হোয়াইট হাউস আপিল করেছে। ২০০ মিলিয়ন ডলারের দাবি ছিল প্রশাসনের প্রস্তাবিত একটি বিস্তৃত সমঝোতার অংশ। ট্রাম্প তাঁর সাম্প্রতিক পোস্টে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেন এবং অভিযোগ করেন, হার্ভার্ড পত্রিকাটিকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। তিনি আরও বলেন, বিষয়টি দেওয়ানি নয়, বরং ফৌজদারি অপরাধ হিসেবে দেখা উচিত এবং হার্ভার্ডকে এর পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে ট্রাম্প ওই প্রতিবেদনে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার এবং অর্থনৈতিক মন্দা ও অভিবাসনবিরোধী অভিযানে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তাঁর জনসমর্থন এখনও শক্ত অবস্থানে রয়েছে। এই ঘোষণা হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান আইনি ও রাজনৈতিক দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার