হানিয়া আমিরকে পানির বোতল পাঠালেন ভারতীয় তরুণ, নেপথ্যে কী? – বর্ণমালা টেলিভিশন

হানিয়া আমিরকে পানির বোতল পাঠালেন ভারতীয় তরুণ, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৫৮ 109 ভিউ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। যদিও এই সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ পায়নি। মূলধারার গণমাধ্যমগুলোও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। পানিপ্রবাহ বন্ধের হুমকিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও দুই দেশের মানুষের মধ্যে রসবোধ এখনও জীবন্ত রয়েছে। এরই এক মজার প্রমাণ মিলেছে সম্প্রতি—ভারতের এক তরুণ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে উপহার হিসেবে পাঠিয়েছেন পানির বোতল! ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি স্থগিতের কারণে পাকিস্তানে পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের এক তরুণের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি পার্সেল পাঠানো হচ্ছে, যার গায়ে লেখা—‘টু: হানিয়া আমির, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান। ফ্রম: ইন্ডিয়া।’ পার্সেলের ভেতরে ছিল ডজনখানেক পানির বোতল। ধারণা করা হচ্ছে, ভিডিওটি ভারতের কোনো স্থানীয় কুরিয়ার সার্ভিস সেন্টারে ধারণ করা হয়েছে। ভিডিওতে এক ব্যক্তি মজা করে বলেন, ‘এই ছেলেটা আজ একটা পার্সেল এনেছে, আর দেখো এটা কার জন্য! হানিয়া আমিরের জন্য। আর দেখো এর ভেতরে কী আছে—পানির বোতল!’ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ভারতেও বহু ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে অনুসরণকারী রয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ। ঘটনার মজার দিক থাকলেও এটি দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের পটভূমিতেই ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!